1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ ২:৩৫ pm

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী পদত্যাগ করেছেন। বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট তার পদত্যাগ গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম।

গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) নীলিমা আফরোজ স্বাক্ষরিত চিঠিতে রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে উপাচার্যকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ গ্রহণ করেছে। তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বুধবার পদত্যাগ করেছেন।

রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে বলার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা-২০১৫ এর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ২০১৭ এর পরিবর্তিত নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত নীতিমালা পরিবর্তন এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারী তদন্ত কমিটিকে বিভিন্ন পর্যায়ে অসহযোগিতা করেছেন, যা অসদাচরণের সামিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাকে রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি প্রদান করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ