1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাতেই ঢাকায় পা রাখছেন হাথুরুসিংহে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ৩:১০ pm

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে আজ সোমবার রাতে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টি টাইগার্সের দায়িত্বে ছিলেন লঙ্কান এই কোচ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে দশটায় ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে হাথুরুর। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন তিনি। অবশ্য তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করবেন হাথুরু।

জানা গেছে আগামীকাল (মঙ্গলবার) বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন হাথুরু। এরপর দিন থেকে মাঠে দেখা যাবে হাথুরুকে। এছাড়া ২৩ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই বাংলায় একটি অনুশীলন ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেখানেও উপস্থিত থাকবেন হাথুরু।

এদিকে হাথুরুর ফেরার দিনেই বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা থেকে এই পেস বোলিং কোচও ফিরছেন আজ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ