1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের ওপর হামলা: ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২০ am

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দরবার শরীফে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা করেছে। এতে প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বাদী হয়ে শনিবার ভোররাতে এই মামলা দায়ের করেন। মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ‘ইমান আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে পূর্বনির্ধারিত একটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়, যার আয়োজন করা হয়েছিল শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবে। সেখানে বক্তব্য শেষে বিক্ষোভকারীরা নুরাল পাগলার দরবারের দিকে রওনা দিলে, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের থামানোর চেষ্টা করা হয়।

এই সময় উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়িসহ অতিরিক্ত পুলিশ সুপার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়িতে ভাঙচুর চালায়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের দুই কর্মচারী আহত হন।

পরে বিক্ষোভকারীরা দরবার শরীফে প্রবেশ করে ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি আরও চরমে ওঠে যখন তারা নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে এনে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মা মোড় এলাকায় এনে সেটি আগুনে পুড়িয়ে দেয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ