1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুক্তরাষ্ট্রে বেকারের সংখ্যা ছাড়ালো ৩ কোটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ১১:২৮ pm

করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রে বেড়েছে বেকারের সংখ্যা।গত ছয় সপ্তাহে দেশটিতে বেকারের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। ১৯৩০ সালের মহামন্দার পর এই সংখ্যা সর্বোচ্চ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩০ লাখ ৮০ হাজার মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। ফলে গত ছয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদনকারীদের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপের ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্ব বেড়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। অনেকগুলো অঙ্গরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে যাতে করে অর্থনীতি পুনরায় সচল হতে পারে।

অর্থনীতিবিদদের আশঙ্কা, এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বেকারত্ব বাড়তে পারে ২০ শতাংশ পর্যন্ত। এক শতাব্দী আগে অর্থনৈতিক মহামন্দার চেয়ে যা ৫ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪২ হাজার এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ১৬৭ জনের। আর সুস্থ হয়েছেন ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ