1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে সংশোধনাগারে ব্যাপক সংঘর্ষ, ২ কিশোর নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ৮:১৬ pm

যশোরে কিশোর সংশোধনাগারে দুই গ্রুপের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংশোধনাগারের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগে সংশোধনাগারে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকেই সংঘর্ষের সূত্রপাত। বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিজপত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। ঘটনার পর নাইম নামে ১৫ বছরের এক কিশোরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে কি কারণে মারা গেছে, তা পোস্টমর্টেমের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনার এক ঘণ্টা পর কিশোর সংশোধনাগারের একটা গাড়িতে ১৬/১৭ বছরের আরেক কিশোরকে হাসপাতালে নিয়ে এসে জরুরি বিভাগে ফেলে রেখে দ্রুত চলে যায় গাড়িটি। তাকেও মৃত অবস্থায় পান চিকিৎসকরা।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান কিশোর নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি কিশোর উন্নয়ন কেন্দ্রের দিকে যাচ্ছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ