1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ২:২৫ pm

চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (৮ নভেম্বর)নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আজহারী লিখেছেন, ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’

তিনি বলেন, গত বছর আটটি বিভাগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল। লাখো মানুষের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বে এসব আয়োজন সফল হয়।

তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে সারাদেশে নির্বাচনকেন্দ্রিক উত্তাপ তৈরি হয়েছে, আর অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচি বাড়ছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।

আজহারীর ভাষায়, নির্বাচনের ঠিক আগমুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির আয়োজন যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি এ বছরের বিভাগীয় তাফসির মাহফিলগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিস্থিতিতে পুনরায় তাফসিরুল কোরআনের ঐতিহাসিক মাহফিলগুলো শুরু করা হবে, ইনশা আল্লাহ।

এছাড়া আজহারী তার সদ্য প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন নিয়ে ব্যস্ত থাকার কথাও জানান। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে অবদান রাখতে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি এখন ফাউন্ডেশনের কাজেই পুরোপুরি আত্মনিয়োগ করছেন বলে পোস্টে উল্লেখ করেন।

শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে লেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ