1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:৪১ pm

পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করে এলাকার মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। নেত্রকোনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

নেত্রকোনা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে ফেব্রুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলার ১০ টি উপজেলার প্রতিটি থানা,তদন্ত কেন্দ্র ও ফারির অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার,পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পুলিশ সুপার এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ,অতিরিক্ত পুলিশ সুপার সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল)আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (দূর্গাপুর সার্কেল) মোঃ গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) ফাইয়াজ সার্জিল সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ