1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

ভারতে করোনা আক্রান্ত ৪৭ লাখ মানুষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০ ১১:০২ am

করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দিল্লির ২৩ শতাংশ মানুষই করোনা আক্রান্ত! মঙ্গলবার এমনই বিস্ফোরক তথ্য তুলে ধরল দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানাচ্ছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি)-এর চালানো সেরো সার্ভে-তে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে এসেছে। ভারতের রাজধানীর জনসংখ্যা ২ কোটির কাছাকাছি। তার মধ্যে গত ৬ মাসে প্রায় ৪৭ লাখ মানুষ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন বলে মত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওই গবেষণা চালিয়েছিল এনসিডিসি। তাদের সহযোগিতা করেছিল দিল্লি সরকার। সেই গবেষণাতেই উঠে এসেছে এই তথ্য। আরও জানা গেছে, আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন।

সেরোলজিক্যাল সার্ভে কী? সেরো অর্থাৎ সিরাম বা রক্তরস। তা পরীক্ষা করেই এই সমীক্ষা করা হয়। কোনও ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমণ হলে তাঁর দেহ যে প্রোটিন তৈরি করে তাই আসলে অ্যান্টিবডি। ভাইরাসের বিরুদ্ধে ঢালের কাজ করে ওই অ্যান্টিবডি। তা রক্তে পাওয়া গেলেও নিশ্চিত হওয়া ওই ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমণ ঘটেছিল। এ ক্ষেত্রে রক্তরস পরীক্ষা করে দেখা হয়েছিল, রক্তে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। সেই পরীক্ষা যে ফল এসেছে তা এ দিন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, সেরো সার্ভের মাধ্যমে জানা গেছে দিল্লিতে গত ৬ মাসের মধ্যে গড়ে ২৩.৪৮ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। এই গবেষণায় এটাও ধরা পড়েছে যে, আক্রান্তরা বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গহীন। দিল্লির ১১টি জেলায় ওই সমীক্ষা চালানো হয়েছিল। নির্দিষ্ট ব্যক্তিদের থেকে লিখিত অনুমতি নিয়েই ওই পরীক্ষা চালানো হয়েছিল। এলিসা টেস্ট পদ্ধতি ব্যবহার করে চালানো এই পরীক্ষা দেশের মধ্যে অন্যতম বড়। এ ক্ষেত্রে ২১ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

এ দিন সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাডে ১১ লক্ষ ছাড়িয়ে গেছে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজারের কিছু বেশি মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬৩ জনের। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ দিনের যে তথ্য সামনে এসেছে তা অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, লকডাউন, কন্টেনমেন্ট বিধি এবং নানা নজরদারির প্রক্রিয়ার মাধ্যমে সংক্রমণে রোধ করা গেছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরার কথাও মেনে চলতে বলা হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ