1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

ব্রাজিলে একদিনে ৩৪ হাজার আক্রান্ত, মৃত্যু ১২শ’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০ ১১:৩৮ am

ব্রাজিল সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের আসার ঘোষণা দেয়ার দিনই দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। সরকারি তথ্যানুযায়ী, লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯১৮ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১ হাজার ২৮২ জন।

কোভিড-১৯ এ আক্রান্ত ও প্রাণহানির হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮ টা পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত ৯ লাখ ২৮ হাজার ৮৩৪ জন। আর মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৪৫ হাজার ৪৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯১৮ জন। এর আগে ২৪ ঘণ্টার হিসাবে ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ১০ জুন। সেদিন ৩৩ হাজার ১০০ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হন। ব্রাজিলে এমন অবস্থার জন্য দেশটির গণমাধ্যম সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করছে।

ব্রাজিলের সরকার গত কয়েকদিন ধরেই বলে আসছে সংক্রমণ কমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। মঙ্গলবার করোনা আপডেট দেয়ার আগে দেশটির প্রেসিডেন্ট অফিসের প্রধান ওয়াল্টার ব্রাগা নেটটো বলেন, ‘সংকট চলছে। সাহসী পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। কিন্তু পরিস্থিতি আমরা সামাল দিয়েছি। সংক্রমণ অনেক কমে যাচ্ছে!’

এদিকে বিশ্বে আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে আটশ’।

আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ লাখ ৮ হাজার ৪০০ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৩২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৩ হাজার ৪১ জন।

আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮, মৃত্যু ৭ হাজার ২৮৪ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৫৪ হাজার ১৬১ জন, মৃত্যু ১১ হাজার ৯২১ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪১ হাজার ৯৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ১৩৬ জন।

স্পেনে ২ লাখ ৯১ হাজার ৪০৮ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৮২ লাখ ৫৬ হাজার ৭২৫ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৬ হাজার ৪২৬ জন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ