1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

বিয়েতে করোনা আক্রান্ত ২ প্রবাসী, সংস্পর্শে এসে আক্রান্ত আরও ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২০ ৭:১৩ pm

করোনায় আক্রান্ত দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে আসা আরও এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত গাইবান্ধায় পাঁচজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হলো। এ কারণে সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের পশ্চিম (হিন্দু) পাড়া লকডাউন করা হয়েছে।

দুইজন আমেরিকা প্রবাসী হলেন মা ও ছেলে। আর বাকী তিনজন রোগী হলেন তাদের সংস্পর্শে আসা। এই পাঁচজনেই পরস্পরের আত্মীয়।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল জানান, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারীকে আপাতত তার নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারীতে রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) থেকে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি তাদেরকে নিশ্চিত করা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ জানান, নতুন করে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের পশ্চিম (হিন্দু) পাড়া দুপুরে লকডাউন করে দেওয়া হয়। এই পাড়ায় মোট ৪০ থেকে ৫০টি পরিবারের বসবাস।

প্রসঙ্গত, সাদুল্লাপুর উপজেলার হবিুল্লাপুর গ্রামে গত ১১ মার্চ এক বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষ অংশ নেয়। এই অনুষ্ঠানের নিমন্ত্রণে আমেরিকা থেকে আসা দুইজন আত্মীয় যান। তারা ওই বাড়িতে ১১, ১২ ও ১৩ মার্চ অর্ধশতাধিক লোকজনের সঙ্গে অবস্থান করেন।

১৪ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরে নিজ বাড়ি চলে যান। এরপর ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকে ২১ মার্চ গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোট দেন। ২২ মার্চ আমেরিকা প্রবাসী ওই দুইজনের করোনা ধরা পড়ে। এরপর ২৭ মার্চ আরও দুইজনের করোনা ভাইরাস শনাক্ত হয়।
ভিন্নবার্তা/এসএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ