1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাস পোড়ানোর মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর জামিন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১ ১:০৬ pm

বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক মামলায় বিএনপির ১৭৮ জন নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জামিন আবেদন শুনানি নিয়ে বুধবার (৬ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। তাদের জামিন হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গত ১২ নভেম্বর দুপুরের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। এসব মামলার আসামি বিএনপির কয়েকশ নেতাকর্মী।

গত ১৬ নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানান, ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। এর ধারাবাহিকতায় পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চান। ওইদিন শতাধিক নেতাকর্মী আগাম জামিন পেয়েছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ