1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে আবারো রকেট হামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০ ১০:৩৫ am

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারো রকেট হামলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, বাগদাদের গ্রিন জোনে চারটি কাতিউশা রকেট আঘাত হানে যার একটি মার্কিন দূতাবাসের কাছে পড়ে।

মার্কিন কূটনৈতিক মিশনের ওই এলাকায় আমেরিকার সেনা মোতায়েন করা রয়েছে।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতির মাধ্যমে কাতিউশা রকেট হামলার কথা নিশ্চিত করেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে কিন্তু এসব রকেট প্রতিহত করতে সে ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।

কোনো ব্যক্তি বা সংগঠন রকেট হামলার দায় স্বীকার করেনি।

গত ৫ জুলাই বাগদাদের গ্রিন জোন এলাকায় সর্বশেষ রকেট হামলা হয়েছিল। এ এলাকায় ইরাক সরকারের বহু গুরুত্বপূর্ণ ভবন এবং বিদেশি কূটনৈতিক মিশন রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ