1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আমিনুল হক দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি ঢাকায় আজও ভ্যাপসা গরম, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাইলো বাংলাদেশ জেল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ১১:১০ pm

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন সময় ৩০৫৩ দিন কারাগারে ছিলেন। বঙ্গবন্ধুর কারাভোগের কারণে বাংলাদেশ জেল ক্ষমা প্রার্থনা করেছে- জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে এ শ্লোগান দিয়ে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা জানান, দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন সময় বঙ্গবন্ধু ৩০৫৩ দিন কারাগারে ছিলেন। এজন্য বাংলাদেশ জেল বঙ্গবন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা করে বাংলাদেশের ৬৮টি কারাগারে এ শ্লোগান লিখে ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ৬৮টি কারাগারের মসজিদে বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা।

তিনি আরও জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ৬৮টি কারাগারে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারন করা হবে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। কারা অধিদপ্তর সূত্র জানায়, জাতীয় শোক দিবসের সকালে নাজিম উদ্দিন রোডের পুরান ঢাকার কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন আইজি প্রিজনসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া সেখানে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে সেনাবাহিনীর বিপথগামী একটি দল হানা দেয়। এ সময় তারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সবাইকে একে একে হত্যা করে। বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলও সেদিন ঘাতকের হাত থেকে রেহাই পায়নি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা দেশের বাইরে থাকায় তারা প্রাণে বেঁচে যান।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ