1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল
২ সন্তান রেখে চলে যাওয়া স্ত্রীর প্রতি স্বামীর আকুতি

ফিরে এসো, তোমাকে নিয়েই সংসার করবো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৬:৪০ pm

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তান রেখে উধাও হয়েছেন এক গৃহবধূ। সাত ও চার বছরের দুই ছেলে সন্তান রেখে বাবার বাড়ি থেকে ১৭ আগস্ট তিনি অজানার উদ্দেশে পাড়ি জমান। তবে ওই গৃহবধূকে ফেরত আসতে অনুরোধ জানিয়েছেন তার ব্যবসায়ী স্বামী। এ ঘটনায় বুধবার ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন ওই গৃহবধূর ভাই।

অভিযুক্ত গৃহবধূর স্বামী ও জিডি সূত্রে জানা যায়, ১২ বছর আগে ফরিদগঞ্জের গল্লাকপুর বাজারের হাজী আবদুল মান্নানের মেয়ে আফসানা বেগমের (২৬) সঙ্গে বিয়ে হয় ফরিদগঞ্জের স্থায়ী বাসিন্দা বর্তমানে ঢাকায় অবস্থানরত এক ব্যবসায়ীর সঙ্গে। তাদের সংসারে দুই ছেলে সন্তানের জন্ম হয়। ওই গৃহবধূর স্বামী ঢাকায় ব্যবসা করার সুবাদে আফসানা বাবার বাড়িতেই থাকতেন।

গৃহবধূর ভাই জানিয়েছেন, গত ১৭ আগস্ট কাউকে কিছু না বলে তার দুই সন্তানকে বাবার বাড়িতে রেখে তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে আত্মীয়ের বাড়িতে (বড় ননদ) যাওয়ার কথা বলে অন্যত্র চলে যান। পরে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে গৃহবধূর স্বামী জানিয়েছেন, তার দেয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চলে গেছে স্ত্রী আফসানা।

তিনি বলেন, আমার স্ত্রী ফেরত এলে আমি তাকে নিয়ে সংসার করব। আমার দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ফিরে আসার অনুরোধ করছি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ