1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

প্রাথমিকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ ৩:২৩ pm

করােনা ভাইরাস প্রতিরােধসহ যেকোনো জরুরি পরিস্থিতি মােকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযােগিতা দেওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে করােনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযােগিতা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।

‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোনো কেনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অবস্থান না করে অন্যত্র অবস্থান করছেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থি।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, করােনা ভাইরাস প্রতিরােধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মােকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযােগিতা দেওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরােধ করা হলাে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এরআগে সাধারণ ছুটিতে কর্মস্থলে না থাকায় মাদারীপুরের শিবচর উপজেলার ১১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ