1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

প্রতিবেদন দিতে আরো সময় চাইলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৫:৩৯ pm

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্ট ২৩ তারিখে দিতে পারবে না। কারণ এখনও ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি তারা। তাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আরো সাত দিন সময় চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৬ আগস্ট বলা হয় আগামী সাতদিনের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। শামলাপুরে গণ শুনানি শেষে এ কথা জানান কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ দেবে বলেও জানান তিনি।

এদিকে, টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় বোনের দায়ের মামলায় চার পুলিশ সদস্যসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) এই সাত আসামিকে আদালতে সোপর্দ করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১২ আগস্ট আদালত ৪ পুলিশ সদস্যসহ এ সাতজন আসামির প্রত্যেকের সাতদিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা, তার সহকর্মী শিপ্রা দেবনাথ ও সিফাতের ব্যবহৃত ল্যাপটপ, হার্ডডিস্ক, পেনড্রাইভসহ ২৯ টি উপকরণ বৃহস্পতিবার র‌্যাবের তদন্তকারী কর্মকর্তার হেফাজতে নেয়ার কথা রয়েছে। বুধবার রাতে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ। গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুরের তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ