1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আমিনুল হক দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি ঢাকায় আজও ভ্যাপসা গরম, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬ ৪:৫৬ pm

দীর্ঘদিন ধরে চলা বৈষম্য-বঞ্চনার অবসানের দাবিতে প্রতিদিন এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৬ হাজার কর্মকর্তা-কর্মচারী।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈষম্য-বঞ্চনার প্রতিবাদসহ গ্রাহকসেবা ও রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে ব্যতিক্রমী এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের (বাপবিএ) সিদ্ধান্ত অনুযায়ী, গৃহীত এ কর্মসূচির মাধ্যমে সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচির প্রতি সংহতি জানানো হয়েছে। গত ১১ জুন এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাপবিএ জানায়, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৬ হাজার কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন এক ঘণ্টা অতিরিক্ত কাজ করলে ৭ লাখ ৮২ হাজার কর্মঘণ্টা জাতীয় সেবায় যুক্ত হবে। এর ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবার মান উন্নয়ন, বকেয়া বিল আদায় বৃদ্ধি, মাঠপর্যায়ের তদারকি জোরদার এবং রাজস্ব আহরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে সংগঠনটি।

এতে আরও বলা হয়, পল্লী বিদ্যুতায়ন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান সমস্যা ও বৈষম্য নিরসনের দাবি ২০২৪ সাল থেকেই উত্থাপন করা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে একাধিক কমিটি গঠন করা হলেও এখনও পূর্ণাঙ্গ সমাধান হয়নি। এছাড়া বিদ্যুৎ বিভাগের একাধিক নির্দেশনা ও তাগিদপত্র থাকা সত্ত্বেও কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশাসহ অসন্তোষ তৈরি হয়েছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ