1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পূর্বধলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৫:০৯ pm

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা গ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।

বুধবার হোগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ক্যাম্পে চোখের ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জন দরিদ্র রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে নির্বাচিত রোগীদের বিনামূল্যে আমেরিকান লেন্স সংযোজনের মাধ্যমে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা উপকারভোগী ও হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হীরা মিয়া এ মানবিক উদ্যোগের জন্য শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজক শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান জানান, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস) দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অপারেশনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ