1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের মধ্যে এখনও নৈতিক অবস্থান ফিরে আসেনি: আসিফ মাহমুদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ২:৩৭ pm

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যের মধ্যে এখনও নৈতিক অবস্থান সম্পূর্ণরুপে ফিরে আসেনি। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা অক্লান্ত কাজ করে যাচ্ছেন।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ আয়োজিত ‘ট্রাফিক পক্ষ-২০২৪’ উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলন, ৫ আগস্টের পরে কিছুদিন দেশ প্রশাসনবিহীন অবস্থায় ছিল। সে সময় দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেয়। তখন খারাপ অভিজ্ঞতা থেকে নগরবাসীকে রক্ষা করে শিক্ষার্থীরা।

তিনি বলেন, অভ্যুত্থানের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। সে কারণে দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যের মধ্যে এখনও তাদের নৈতিক অবস্থান সম্পূর্ণরুপে ফিরে আসেনি। তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা অক্লান্ত কাজ করে যাচ্ছেন।

এখন পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সরকারের প্রত্যেকটি সেক্টর রানিং রাখার জন্য তরুণরা যেভাবে সহযোগিতা করছে এটি অভূতপূর্ব ঘটনা। এই তারুণ্যের শক্তিকে অন্তর্বর্তীকালীন সরকার কাজে লাগাতে চায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশে যে তার্যুণের শক্তি ২৪-এর গণঅভ্যুত্থানে দেখা গেছে সেটিকে রাষ্ট্র পুনর্গঠন ও দেশ মেরামতে সংস্কারের কাজে সম্পূর্ণরুপে কাজে লাগাতে চায়।’

পুলিশের মধ্যে এখনও নৈতিক অবস্থান ফিরে আসেনি: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ আরও বলেন, টিভিতে ও পত্রিকায় প্রতিদিনই দেখি সড়কে দুর্ঘটনায় হতাহত হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে শৃঙ্খলা এবং সচেতনতার অভাব। চালক, সড়ক নিয়ন্ত্রণকারীদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

ট্রাফিক পক্ষ সচেতনতায় শৃঙ্খলা বৃদ্ধির মাধ্যমে ট্রাফিক সমস্যা থেকে বের হওয়া যাবে, বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ