1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
শিক্ষার্থীদের সড়ক অবরোধে রাজধানী অচল, সাধারণ মানুষ ভোগান্তিতে যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, একদিনও এদিক-ওদিক হবে না: প্রধান উপদেষ্টা সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল
বাহিনীতে আতঙ্ক

পাঞ্জাবেই ২০০ বিএসএফ সদস্য করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০ ৭:২৪ pm

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা। পাঞ্জাবের সবচেয়ে খারাপ অবস্থা। শুক্রবার পাঞ্জাবে নতুন করে ৪৩ জন বিএসএফ সদস্যের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এই নিয়ে শুধু পাঞ্জাবেই ২০০ বিএসএফ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

এর মধ্যে খারকান বিএসএফ ক্যাম্পেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। এছাড়া অমৃতসরের বিএসএফ ক্যাম্পে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন এবং রাজ্যের অন্যত্র থেকে আরো ১৫ জন বিএসএফ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিএসএফ ছাড়াও পাঞ্জাবের সামগ্রিক করোনা চিত্র যথেষ্ট উদ্বেগের। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানান, সেখানে অন্তত ২৫৮ জন পুলিশকর্মীর করোনাভাইরাস ধরা পড়েছে। রেল নিরাপত্তা বাহিনীর অন্তত ৬০ জন কর্মী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অন্তত ২৪ জন সদস্য করোনায় আক্রান্ত। করোনা টেস্ট আরো বেশি করে হলে এই সংখ্যাটা যে আরো বাড়বে তা এক প্রকার নিশ্চিত।

হোশিয়ারপুর জেলার এপিডেমিয়োলজিস্ট ডা. শৈলেশ কুমার জানিয়েছেন যে, ‘খারকান ক্যাম্পের এই বিএসএফ সদস্যরা দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা থেকে এখানে আসেন। অন্য রাজ্য় থেকে আসার পর তাদের আইলেশনে রাখা হয়নি এবং তারা সবার সঙ্গেই মেলামেশা করেছেন।’

এই বিএসএফ সদস্যদের করোনা ধরা পড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। এরপর অন্য রাজ্য থেকে আসা বিএসএফ কর্মীরা যাতে অবশ্যই আইসোলেশনে থাকেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টাইমস।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ