
পাচঁ শতাধিক মধ্যেবিত্তকে ঈদ উপহার সামগ্রী দিলেন তোফায়েল হোসেন রিপন চ্যারিটেবল ফাউন্ডেশন। শুক্রবার মগবাজার নয়াটোলাস্থ নিজ বাসভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মধ্যেবিত্তদের এসব ঈদ উপহার তুলে দিয়েছেন তোফায়েল হোসেন রিপন চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ বাশার হোসেন সুমন।
ঈদ উপহারের মধ্যে রয়েছে, মুরগি, পোলাও চাল, সেমাই, তেল, গুড়ো দুধ ও চিনি। এ সময় উপস্থিত ছিলেন, রাফাত, রিংকু, তৈয়ব আলী দিপু, সজীব, রাব্বি, রাজীব, জাহিদ ও শুভ প্রমূখ।

জানা গেছে, এর আগেও করোনা ভাইরাসের সংকটকালে মগবাজার এলাকার হতদরিদ্রদের মাঝে সাধ্যেমত ত্রাণ বিতরণ করেন তোফায়েল হোসেন রিপন চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ বাশার হোসেন সুমন। এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে পাঁচ শতাধিক মধ্যেবিত্তকে ঈদ উপহার দিলেন তিনি।
এ সময় তোফায়েল হোসেন রিপন চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ বাশার হোসেন সুমন বলেন, করোনার এই ক্রান্তিকালে অসহায়, দরিদ্র ও মধ্যেবিত্ত্বদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব বলে মনে করি। ফলে আমার দায়িত্বটুকুই আমি পালন করছি। অন্য কিছু নয়। তিনি বলেন, আমি মগবাজার এলাকার মানুষের জন্য কিছু করতে পারলেই তা আমার কাছে পুরো দেশের জন্য করা হবে বলে মনে হয়। দলমত নির্বিশেষে তিনি সকল সচেতন মানুষকে একযোগে এই মহামারির সময় কাজ করার আহবান জানান।
ভিন্নবার্তা/এমএসআই