1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে ঘেরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ৯:৫২ pm

নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে গুয়াখোলা গ্রামের মাছের ঘেরে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুয়াখোলা গ্রামের সমীর বৈরাগী তার ৭ বছরের ছেলে অরিন ও সমবয়সী ভাগ্নে রামকে নিয়ে ঘেরে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় হঠাৎ করে নৌকা থেকে শিশু দুটি পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর টের পেয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় ঘের থেকে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে সদর উপজেলার গুয়াখোলা গ্রামের সমীর বৈরাগীর বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ