1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীলফামারীতে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০ ১০:৫৪ pm

নীলফামারীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম পিপিএম) ভিন্নবার্তা ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্র মতে, গত ৩০ মে ভোর রাতে সামসুল হকের নিজ বাড়ি থেকে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০ মডেলের মোটরসাইকেল চুরির মামলা হলে তদন্তে নামে পুলিশ। এঘটনায় গত ৮ জুলাই জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের মো. ফজিদুল ওরফে ফরিদুল ইসলামকে আটক করে ডোমার থানা পুলিশ। আটক ফরিদুল ইসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ৪টি চোরাই মোটরসাইকেলসহ টেপুরগাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. এনামুল হক (২৮), ধবলগুড়ী এলাকার মৃত আ. বারেক আলীর ছেলে আমির হোসেন (৩০), রসুলগঞ্জ এলাকার বুলবুল আহমেদের ছেলে মোশারফ হোসেন মাশুককে আটক করে ডোমার ও জলঢাকা থানা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, গ্রেফতার হওয়া আসামিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর। তারা দিনের বেলায় মৌসুমি ফসলের ক্রেতা সেজে লোকজনের বাড়িতে গিয়ে কৌশলে বাড়িঘর সার্ভে করে এবং সুযোগ মতো রাতের অন্ধকারে ঘরের তালা খুলে মোটরসাইকেল চুরি করে। এছাড়াও মৃত ব্যক্তির জানাজার সময়, মসজিদে নামাজের সময় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লোকজনের ভিড়ের মধ্যে মোটরসাইকেল চুরি করে। এসকল মোটরসাইকেল চালানোর সময়ে হেলমেট ব্যবহার করে এবং ভুয়া কাগজপত্র সঙ্গে রাখে।

এছাড়াও গত ৬ জুলাই জেলার সৈয়দপুর বাস টার্মিনালে ভোর রাতে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় আটক এক চোরের সূত্র ধরে চোরাই মোটরসাইকেলসহ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ