1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আমিনুল হক দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি ঢাকায় আজও ভ্যাপসা গরম, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:১১ pm

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৭ থেকে ১৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট অনুষ্ঠিত হবে। সেগমেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

জানা গেছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রতিমন্ত্রী। সেগমেন্টে অংশগ্রহণ শেষে আগামী ২০ জুন নিউইয়র্ক থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।

ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হেক্টর গোমেজ এবারের সেগমেন্টে চেয়ারের দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল-এর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট হলো-বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সহায়তার সমন্বয় সাধনের জন্য একটি প্রধান প্ল্যাটফর্ম। প্রতি বছর সদস্য রাষ্ট্র, জাতিসংঘ সংস্থা এবং দাতা দেশগুলোকে একত্রিত করে একটি সর্বসম্মত মানবিক প্রস্তাব গ্রহণ করা হয় সেগমেন্টে।

সেগমেন্টে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ও জটিল মানবিক জরুরি অবস্থাগুলো মোকাবিলায় সম্মিলিত বৈশ্বিক সাড়াদান, মানবিক সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানবিক আইনের প্রয়োগ এবং জলবায়ু সংকটের মানবিক প্রভাবের মতো বিষয়গুলোতে আলোচনা হয় এবং এসব বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।বিজ্ঞাপন

জাতিসংঘ সদস্য দেশ, মানবিক সাহায্য প্রদানকারী সংস্থা, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ এবং সংকট-কবলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে থাকেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ