1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

দুর্গাপুরে অসহায় বৃদ্ধাকে বসতঘর উপহার দিলেন তারেক রহমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪৪ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে অসহায় বৃদ্ধা এক নারীকে একটি নতুন বসতঘর উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুর্গাপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে নবনির্মিত আধা পাকা ঘরটি আনুষ্ঠানিকভাবে শুক্রবার দুপুরে গরীব অসহায় শুকুরি বেগমের কাছে হস্তান্তর করেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির জেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান জানান, খুজিউড়া গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধা শুকুরি বেগম বিগত কয়েক বছরের মধ্যে তার স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে অসহায় অবস্থায় ভিক্ষা করে একটি ভাঙাচোরা ঝুপড়ি ঘরে কোনো রকমে দিনাতিপাত করে আসছিলেন। তার অসহায়ত্বের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

তিনি তাৎক্ষণিক গৃহহীন অসহায় শুকুরি বেগমকে একটি আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নির্দেশ দেন।

পরবর্তীতে ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে সেই ঝুপড়ি ঘরের পাশেই একটি আধা পাকা ঘর নির্মাণ করা হয়, যা আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে অসহায় শুকুরি বেগমকে বুঝিয়ে দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর উপহার পেয়ে বৃদ্ধা শুকুরি বেগম খুবই আনন্দিত। তিনি মহান সৃষ্টিকর্তার কাছে দু-হাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার,পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ