1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০ ১২:৫৮ pm

কারখানা স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় এ বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার এসআই কামরুজ্জামান জানান, সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামক একটি কারখানা শ্রীপুরে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

পরে শ্রমিকরা কারখানার সামনে নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওই কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে যোগ দিতে পারবেন। এ ছাড়া অন্যান্য শ্রমিকের বেতন পরিশোধ করবেন বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ