1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো ‘র‌্যাগ ডে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৫ pm

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘র‍্যাগ ডে’ উৎসব নিষিদ্ধ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ একাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য সংযুক্ত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ’র‌্যাগ-ডে’ নামে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ‘ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ করা হয়েছে।

সভায় অনুষদ বিভাগ ও ইনস্টিটিউটকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সমন্বিতভাবে অসমাপ্ত পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফল প্রকাশের অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার উপর গুরুত্বারোপ করা হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ