1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছড়া-আকাঙ্খা

কবীর হুমায়ূন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১ ৭:৪৬ pm

– আমরা সবাই এই কামনা করি!
– কী কামনা?
– যা লিখে যাই আমি সদাই
সবাই যেন এসব লেখা নিত্যই যায় পড়ি’।
কি লিখেছি ভালো-মন্দ
আছে কি না মধুর ছন্দ
কাব্যিকতা অথবা বক্তব্য।
ভাবছি না তা ওসব কিছু
লিখছি মাথা করে নিচু
তবুও, চাই পড়ুক সবাই খুব মনযোগ ধরি’।
আমরা সবাই এই কামনা করি।
.
– আমরা সবাই গভীরভাবে চাই।
– বলো, কি চাই?
– ওয়েবসাইট বা ফেসবুক পাতায়
পোস্ট করি, মন যখন যা চায়
সবাই যেন রাখেন রে মন্তব্য।
পড়ুক বা সে নাইবা পড়ুক
লাইক-কমেন্টে পাতা ভরুক
সংখ্যা গুণে বলতে যেন পারি
আমার লেখা নয়তো ধুলো-ছাই।
আমরা সবাই গভীরভাবে অতটুকুই চাই।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ