1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চরফ্যাশনে নদী থেকে গলিত ২ লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১ ৪:৪৪ pm

ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয়ের দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিদের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। মরদেহগুলো ৩-৪ দিন আগের হতে পারে বলে ধারনা করছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাট এলাকায় অর্ধগলিত লাশ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মৃত ব্যক্তিদের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে এগুলো ৩-৪ দিন আগের হতে পারে। শুক্রবার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এগুলো জেলেদের হতেও পারে, তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। উদ্ধারের পর রাত ১১টা পর্যন্ত মরদেহ দুটি শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে মেঘনায় ভাসমান মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ