1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে বন্দি রাখার দৃশ্য কোকো সহ্য করতে পারেননি : রিজভী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০ ২:৫৯ pm

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বালুভর্তি ট্রাক দিয়ে বাড়িতে বন্দি করে রাখার বীভৎস দৃশ্য তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ্য করতে পারেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আরাফাত রহমান কোকো আমাদের মাঝ থেকে অনেক দুঃসময়ে চলে গেছেন। তিনি দেশের বাইরে মালয়েশিয়ায় ছিলেন। সেখানে বসে তিনি এসব দেখে এতটা ব্যথিত হয়েছিলেন যে, পৃথিবীর মাঝে আর বেঁচে থাকতে পারেননি।

আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকের উদ্যোগে মিরপুরের পাঁচটি মাদরাসা ও এতিমখানায় খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও এদেশের চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আজ ৫১তম জন্মবার্ষিকী। তার জন্মবর্ষ উপলক্ষে আজকে এতিমদের মাঝে খাবার বিতরণ করার এই আয়োজন করা হয়েছে। তিনি একজন ক্রীড়া সংগঠক ও সামাজিক ব্যাক্তিত্ব ছিলেন। যখন তার পরিবারের উপর জুলুম-নির্যাতন এবং তার মাকে যখন বন্দি করে রাখা হয়েছিল তখন সন্তান হিসেবে তিনি সেটা সহ্য করতে পারেনি।

রিজভী বলেন, গত ১২ বছর যাবৎ জাতীয়বাদী শক্তিকে দমন পীড়ন করে রাখা হয়েছে সেটা নজিরবিহীন। একটি দানব সরকার যা করে তার সকল কিছুকে ছাড়িয়ে গেছে এই সরকার। মানুষ নির্বিঘ্নে চলাচল করতে ভয় পাচ্ছে, মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করতে ভয় পাচ্ছে। তাই মানুষের নির্বিঘ্নে চলাচল করা এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আজকে অঙ্গীকার করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষ আবার তাদের হারানো দিক ফিরে পাবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী শিমুল বিশ্বাসসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ