1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ক্যামেরার সামনে দাঁড়াব না, বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চাই’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০ ৮:৫৭ pm

মডেলিং, উপস্থাপনা ও অভিনয় বাদ দিয়ে এখন থেকে বাকি জীবন আল্লাহর পথে হাঁটতে চান এ্যানি খান। করোনায়কালে বন্ধ সব ধরনের শুটিং ছিল। এ সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন তিলওয়াত আর রোজা রাখাই ছিল তার কাজ।

এ্যানি বলেন, ‘করোনার এই সময়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি। এখন থেকে আর ক্যামেরার সামনে দাঁড়াব না। বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চাই। এটা বলতেই যেন শান্তি অনুভব করি প্রতিনিয়ত। যে কারণে ক্যামেরার সমানে আর দাঁড়ানোর ইচ্ছে নেই। তার মানে এই নয় যে আমি মিডিয়াকে ছোট করে বা খারাপ দৃষ্টিতে দেখছি। সবার প্রতি সম্মান রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এতে কারো প্রভাব বা প্ররোচনা নেই।’

এ্যানি আরো বলেন, ‘করোনার এই সময়ে জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই এ ছুটি শেষ হলে কাজে ফেরার পরিকল্পনা করছেন। কখন সব স্বাভাবিক হবে সেই প্রতীক্ষা করছেন। আর আমি এই সময় কাটিয়েছি ইবাদত-বন্দেগি করে। প্রতিনিয়ত মহান আল্লাহকে ডেকেছি। নামাজ আদায় করছি। আমি আল্লাহর রাস্তায় হাঁটছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন বাকি জীবনটা এই পথে থাকতে পারি।’

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর টিভি নাটক ও উপস্থাপনায় নিজের ক্যারিয়ার বিস্তৃত করেছিলেন এ্যানি। প্রায় দুই যুগেরও বেশি সময় এই অঙ্গনে সক্রিয় ছিলেন এই সুদর্শনা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ