1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

কুমিল্লা লকডাউন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০ ৬:৩৮ pm

করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লা জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় এ ঘোষণা দেওয়া হয়।

কুমিল্লার জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তিতে জানান, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত কুমিল্লা জেলা কমিটির অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় কুমিল্লা জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের ঢোকা ও বের হওয়ার ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক /মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বর্হিভূত।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে কুমিল্লা জেলার উপর দিয়ে অন্য জেলার আন্ত:সংযোগ এর আওতা বর্হিভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোনো সীমানা দিয়ে যানবাহনের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। উক্ত আদেশ না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ