1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা বাইডেনের আর্থিক পরামর্শক টিমে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১ ১০:৩৭ am

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরামর্শক টিমে স্থান পেয়েছেন ভারতীয় কাশ্মীরের নারী সামিরা ফাজিলি।

কাশ্মীরি বংশোদ্ভূত হলেও সামিরা ফাজিলি মার্কিন নাগরিক। তিনি বাইডেনের নবগঠিত ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’ (এনইসি)-এর একটি ইউনিট টিমের প্রধান হয়েছেন। খবর দ্য হিন্দুর।

করোনাভাইরাস মহামারীর আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতির পুনরুজ্জীবনের দিক নির্দেশ করবে এনইসি। সংস্থার ডেপুটি ডিরেক্টরের গুরুদায়িত্ব থাকবে এ কাশ্মীরি কন্যার কাঁধে।

বৃহস্পতিবার আমেরিকার ‘প্রেসিডেন্ট ইলেক্ট’-এর টিমে ঠাঁই পাওয়া সামিরা হলেন ওই তালিকার দ্বিতীয় কাশ্মীর বংশোদ্ভূত মহিলা। এর আগে বাইডেন হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি টিমের সদস্য হিসেবে মনোনীত করেছেন আয়েশা শাহকে।

সামিরা এর আগে ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্ক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে ছিলেন।

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসে আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছেন। সে সময় এনইসি এবং ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইজর পদেও কাজ করেছেন তিন সন্তানের জননী ফাজিলি।

তার জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। হার্ভার্ড কলেজ এবং ইয়েল ল’স্কুলের সাবেক এ শিক্ষার্থী কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে। ইয়েল ল’স্কুলে।

ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ কাশ্মীরি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারির দফতরের নীতিনির্ধারক দলে কাজ করেছেন।

প্রসঙ্গত, বাইডেনের ‘রানিং মেট’ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ