1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান রৌমারীতে টাপুরচর গুচ্ছ গ্রামে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

কারওয়ান বাজারের ৬ দোকানি করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ৮:১০ pm

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজধানীর কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার থেকে কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীরা প্রয়োজনে নির্ধারিত বিজ্ঞান কলেজের সামনের সড়কে বেচাকেনা করতে পারবেন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়ে পাইকারি বেচাকেনা ব্যতীত কারওয়ান বাজারে সব ধরনের খুচরা বেচাকেনা বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত খন্দকার বলেন, খুচরা ব্যবসায়ীরা চাইলে নির্ধারিত বিজ্ঞান কলেজের সামনে বেচাকেনা করতে পারবেন। তবে কারওয়ান বাজারে সব ধরনের খুচরা বেচাকেনা বন্ধ থাকবে।

পুলিশ জানায়, কারওয়ান বাজারের অন্তত ছয়জন দোকানি করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে এবং সরকার নির্দেশিত শারীরিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, শাকসবজি ও খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কেনাবেচা শেষ করতে বলা হয়েছে। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) টেরিটরি ইন্সপেক্টর আব্দুল খালেক বলেন, গত সপ্তাহে কারওয়ান বাজারের দুই দোকানির করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর থেকে সবজির আড়তের আংশিক বন্ধ ছিল। আজ থেকে পুরো বাজারের খুচরা বেচাকেনা বন্ধ করে বিজ্ঞান কলেজের সামনের সড়কে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ