1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

কানাডায় পুলিশের পোশাক পরে বন্দুকধারীর হামলা, নিহত ১৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ১১:৩১ am

করোনা মহামারীর মধ্যেই কানাডায় এক বন্দুকধারীর গুলিতে নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। িশনিবার রাতে নোভা স্কটিয়াপ্রদেশের পোর্টেপিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী বন্দুকধারীও নিহত হয়েছেন। তার নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান (৫১) বলে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, একটি গাড়িতে চড়ে পুলিশের পোশাক পরে হামলা চালায় বন্দুকধারী। গাড়িটি দেখতেও পুলিশের গাড়ির মতোই ছিল। হামলায় একজন নারী পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

প্রায় ১২ ঘণ্টা ধরে হামলা চালানোর পর নিহত হন ওই হামলাকারী। এর আগে গাড়িতে চেপে একাধিক জায়গায় হামলা চালান তিনি। এ হামলাকে ‘ভয়ানক পরিস্থিতি’ বলে আখ্যায়িত করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

নোভা স্কটিয়াপ্রদেশের প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।’

পুলিশ বলছে, পুলিশের গাড়ির মতো দেখতে একটি গাড়িতে চেপে হামলা চালানো হয়। হামলাকারী আরসিএমপির (রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) ইউনিফর্ম পরিহিত ছিলেন। তবে তিনি এর কোনো সদস্য নন।

নোভা স্কটিয়া পুলিশ এক টুইটবার্তায় জানায়, গাড়িটির পেছনের দিকে যাত্রী বসার জানালার ওপর দিকে লেখা ছিল ২৮বি১১। কিন্তু আরসিএমপির গাড়ির নম্বরপ্লেটে হ্যাশ চিহ্ন রয়েছে, যা হামলাকারীর গাড়িতে ছিল না।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ