1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ৮:২৩ pm

করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত করতে পরীক্ষা বাড়াতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চিকিৎসক-নার্সদের নিজেদের সুরক্ষার দিকে নজর দেয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেছেন, পিপিই যা লাগে নেন। যা পাচ্ছি, দিয়ে যাচ্ছি। প্রয়োজনে আরও দেব। পরীক্ষা বাড়ান।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে বিভিন্ন স্থানের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় চিকিৎসকদের সুরক্ষায় পিপিইর কোনো ঘাটতি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ঢাকায় ৯টি ও বাইরে ৭টি ল্যাব বসানো হয়েছে। প্রত্যেকটি উপজেলায় ভালো করে টেস্ট করানোর দায়িত্ব আপনাদের। যত বেশি নির্ণয় করতে পারি…। পজেটিভ হলে আইসোলেট করে রাখতে পারব। টেস্ট কয়েকগুণ বাড়াতে হবে। এখন ফ্যসিলিটিজ বেড়েছে।

তবে বিশেষায়িত এই সুরক্ষা পোশাকের (পিপিই) সঠিক ব্যবহার যেন হয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেদিকে খেয়াল রাখতে বলেছেন মন্ত্রী।

বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সারা পৃথিবীতে লাখো আক্রান্ত। এ ধরনের পরিস্থিতি আমরা কখনও দেখিনি। ১৯১৮ না কত সালে প্লেগের কথা শুনেছি, বসন্তের কথা শুনেছি। আমাদের দেশে করোনার থাবা এসেছে। তবে আমরা এখনও অন্য দেশের তুলনায় ভালো আছি। মৃত্যুর সংখ্যাও কম, আক্রান্তের সংখ্যাও কম।

তবে পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান জাহিদ মালেক। তিনি বলেন, যারা কোয়ারেন্টিনে আছেন, তাদের সেই অবস্থায় থাকা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে জেলা-উপজেলায় বেসরকারি সব হাসপাতাল যেন চালু রাখা হয় সে বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ