1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা নেত্রকোনা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর ৭ পাম্প থেকে তেল নিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

করোনায় সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০ ১০:১৫ pm

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আবু সাঈদ। তিনি প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মুসতাক কামাল তুহিন।

তিনি বলেন, অবস্থার অবনতি হলে সোমবার দিনগত রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন।

তাকে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে দাফন করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা ও পিতাকে রেখে গেছেন।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সাঈদ গত সপ্তাহে অফিস করেছেন। সাধারণ ছুটির সময় লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর তিনটি শাখা পরিদর্শন করে ক্লিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠকও করেছেন।

এর আগে ২৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরেক কর্মকর্তা (প্রধান মানবসম্পদ কর্মকর্তা) মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ