1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ১০:৫৪ am

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ দিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর থেকে তিনি সেলফ-আইসোলেশনে ছিলেন। খবর বিবিসির।

বিশ্বের বেশ কয়েকটি দেশের মন্ত্রীসহ পদস্থ রাজনৈতিক কর্মকর্তারা করোনাভাইরাসে আক্রান্ত হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হচ্ছেন এই রোগে আক্রান্ত সর্বোচ্চ পদের কর্মকর্তা।

দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, একটানা জ্বরসহ আরও কিছু উপসর্গ না কমার কারণে কয়েকটি পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার রাতে জনসনকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় আক্রান্ত বরিস জনসন এখনও ব্রিটিশ সরকার প্রধানের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তবে সোমবার করোনাভাইরাস সংক্রান্ত একটি জরুরি বৈঠকের সভাপতিত্ব করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত ১০ দিনে মন্ত্রিসভার কয়েকটি বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন বরিস জনসন।

গত শুক্রবার নিজের টুইটার পেজে দেয়া এক ভিডিও বার্তায় নিজের শরীরে করোনার অব্যাহত প্রভাব থাকার কথা জানিয়েছিলেন। সেখানে তিনি বলেন, এখনও আমার শরীরে জ্বর আছে। তাই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী করোনার উপসর্গগুলো না কমা পর্যন্ত সেলফ-আইসোলেন চালিয়ে যাব।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ