1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনায় আক্রান্ত বাফুফের সহ-সভাপতি বাদল রায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০ ৫:২৭ pm

মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাফুফের বর্তমান সহ-সভাপতি বাদল রায়। তার করোনা টেস্টে ফল পজিটিভ এসেছে বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি নিজেই।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, জ্বর-কাশি ও গলাব্যথা নিয়ে গত ১১ আগস্ট রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদল রায়। করোনায় আক্রান্ত হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে বাদল রায়ের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তিনি এখন ভালো আছেন। অবস্থা তেমন গুরুতর নয়। শুধু সামান্য গলাব্যথা আছে। এ ছাড়া আর কোনো উপসর্গ নেই। ডাক্তারের পরামর্শে বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেন, বাড়ি থেকেই চিকিৎসা চলছে। সব রকম নিয়ম মেনে চলছি। আমি ছাড়া পরিবারের আর কেউ আক্রান্ত হয়নি। আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ