1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ভিএআরে ৩ গোল বাতিল, তবু বাংলাদেশকে ৫ গোল দিল উত্তর কোরিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:৩৩ am

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে। নিজেদের অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ০-৫ গোলে হেরেছে।

ফুটবলে ৪ গোলে হারা খানিকটা বড় ব্যবধানই। তবে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ফুটবল র‌্যাংকিং ও শক্তিমত্তা বিবেচনায় এটা তেমন অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশের র‌্যাংকিং যেখানে ১১২, সেখানে উত্তর কোরিয়ার ৯। এই টুর্নামেন্টে সবেচেয়ে ভালো র‌্যাংকিংয়ের দলের বিপক্ষে বাংলাদেশের ৫ গোলে হার।

চীন এশিয়ান কাপের বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন। সেই তাদের বিপক্ষে সমানে সমান লড়ে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে চীন বাংলাদেশের জালে বলই পাঠাতে পারেনি। এশিয়ান চ্যাম্পিয়নদের সাথে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধেও প্রত্যাশা বেড়েছিল।

র‌্যাংকিং ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের কোচ পিটার বাটলার খুব বেশি রক্ষণাত্মক কৌশলে খেলাননি। উত্তর কোরিয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল। গোলরক্ষক মিলি একাধিক সেভ করেছেন। প্রথমার্ধেই স্কোরলাইন ৫-০ হতে পারতো। উত্তর কোরিয়ার তিনটি গোল ভিএআরে বাতিল হয়– একটি হ্যান্ডবল, আরেকটি ফাউল আরেকটি অফ সাইডে। প্রথমার্ধ সমতায় শেষ করার আগ মুহূর্তে বাংলাদেশ পিছিয়ে পড়ে। অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি উপহার দেন। মিনিট খানিক পর ডিফেন্সের ভুলে আরেকটি গোল পায় উত্তর কোরিয়া।

দ্বিতীয়ার্ধেও খেলার চিত্র তেমন বদলায়নি। উত্তর কোরিয়ার আক্রমণ অব্যাহত থাকে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দারুণ সেভ করেছেন। এরপরও পরাজয়ের ব্যবধান বড় হয়েছে। ৬৩ ও ৬৪ মিনিটে টানা দুটি গোল পায় উত্তর কোরিয়া। ম্যাচের শেষের দিকে আরেকটি গোল হয়।

বাংলাদেশ চীনের বিপক্ষে কয়েকটি প্রতি আক্রমণ করেছিল। আজকের ম্যাচে চীনের বক্সে সেভাবে বল নিতে পারেনি বাংলাদেশ। কোনো শটই নিতে পারেনি বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা বক্সের আশেপাশে থাকলেও আজ বলের যোগান পাননি সেভাবে।

বাংলাদেশ প্রথমার্ধেই তিনটি পরিবর্তন করে। গত ম্যাচে বদলি হিসেবে খেলা আনিকা ও স্বপ্না এবার প্রথমার্ধেই নামেন। উমহেলা একাদশে থাকলেও আজ প্রথমার্ধের শেষের দিকে নামেন। একাদশে ফেরা তহুরা ও আইরিন ম্যাচে ৪৫ মিনিটের বেশি সময় স্থায়ী হতে পারেননি। দ্বিতীয়ার্ধে নবীরনের পর উন্নতি খাতুনকে নামান বাটলার।

দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছে উত্তর কোরিয়া। আজ একই ভেন্যুতে সন্ধ্যায় চীন উজবেকিস্তানকে হারালে তাদের সঙ্গে উত্তর কোরিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। বাংলাদেশকে কোয়ার্টারে উঠতে হলে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট পেতেই হবে। এরপরও সেরা তৃতীয় দল হয়ে পরের ধাপে উঠতে অন্য দুই গ্রুপের দিকে তাকিয়ে থাকতে হবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ