1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন : স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ঈদ শেষে ঢাকার পথে মানুষজন, এখনও বাড়েনি ফিরতি ভিড় জিয়াউর রহমানের জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী প্রয়োজন কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরকে বাসায় থাকতে বললেন প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ৭:২৯ pm

করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসা থেকে বের হতে নিষেধ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবন থেকে নোয়াখালী জেলার মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ে করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক ভিডিও কনফারেন্সের মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখানে আমাদের সঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু আমি তাকে বাসা থেকে বের হতে নিষেধ করেছি। কোথা না যেতেও বলেছি।

গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এ সময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়৷ পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়।

ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

তন্ময় দাস জানান, জেলা থেকে ২১ জনের স্যাম্পল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনের রেজাল্ট হাতে পেয়েছি, সবাই করোনা নেগেটিভ। এ সময় যাদের নেগেটিভ এসেছে আগামী এক সপ্তাহ পরে তাদের আবারও পরীক্ষা করতে বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ