1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানি মন্ত্রী সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ খাতে ভয়াবহ সংকট, বকেয়া বিল ও ঋণ ছাড়িয়েছে:সংসদে জ্বালানিমন্ত্রী এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা এলপিজির সিন্ডিকেট রুখতে কঠোর সরকার, ব্যবস্থা নিতে নির্দেশ আইএমএফ চুক্তির শর্তে সবকিছু মানতেই হবে না: অর্থমন্ত্রী এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী
দেশে বন্যা পরিস্থিতি

এ পর্যন্ত ২৫১ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ১২:৫৫ pm

গত ৩০ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে ডায়রিয়া, বন্যার পানিতে ডুবে, সাপের কামড়ে, বজ্রপাতসহ অন্যান্য অসুস্থতায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। দেশের ৩৩ জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে এ প্রাণহানি ঘটেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, তাদের মধ্যে ২১০ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এছাড়া বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ২৫ জন, ডায়রিয়া ১ জন এবং অন্যান্য অসুস্থতায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার ২ হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে ১ হাজার ১৬টি ইউনিয়ন বন্যা আক্রান্ত।

স্বাস্থ্য অধিদফতরের ২ হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে বলে জানা গেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ