1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ড. কামাল হোসেনসহ ২০ বাংলাদেশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ১০:৫৬ am

এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সেরা আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, তার মেয়ে সারা হোসেন, রোকন উদ্দিন মাহমুদ, আখতার ইমাম, তার মেয়ে রাশনা ইমাম ও আজমালুল হোসেনসহ ২০ বাংলাদেশি আইনজ্ঞ।

সম্প্রতি এশিয়া ল’ নামক ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এটিই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এশিয়ার আঞ্চলিক ও দেশীয় ফার্ম ও এই অঞ্চলের শীর্ষস্থানীয় আইনজীবীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়।

শীর্ষ এই আইনজীবীদের তালিকায় থাকা অপর বাংলাদেশিরা হলেন- তানজিব আলম, এ বি এম নাসির উদ্দিন দৌলা, সজিব মাহমুদ আলম, আল আমিন রহমান, শরীফ ভূঁইয়া, ইমতিয়াজ ফারুক, আনিতা রহমান গাজী, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, আনাম হোসেন, নিহাদ কবির, মাসুদ খান, আমিনা খাতুন, ফেরদৌসুর রহমান ও সামির সাত্তার।

ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।

এ বছর ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম। বাংলাদেশের ১২ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন।

রাশনা ইমাম গণমাধ্যমকে বলেন, বাবা ও মেয়ে একসঙ্গে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এতে আইন পেশার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল বলে মনে করি।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ