1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

এমপি একরাম চৌধুরী একজন মাতাল প্রমাণিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১ ৯:২২ pm

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এমপি একরাম চৌধুরীর সমালোচনা করে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, গতকাল বলেছিলাম আজকে প্রমাণ হয়েছে একরাম চৌধুরী একজন মাতাল। যে নেতা (ওবায়দুল কাদের) সারাজীবন দলের জন্য জীবন উৎসর্গ করেছে, স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে আজ সে নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলে কটূক্তি করে ‘কুলাঙ্গার-মাতাল’ একরাম চৌধুরী।

শুক্রবার সন্ধ্যায় বসুরহাট রূপালী চত্বরে ওবায়দুল কাদেরকে কটূক্তির প্রতিবাদে একরামবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এই একরাম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে। এসময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা ও জেলার টেন্ডারবাজি, চাঁদাবাজি, চাকরি বাণিজ্যসহ অপরাজনীতি-দুর্নীতি বন্ধের দাবি জানান।

তিনি বলেন, একরাম গরীব স্কুল, নোবিপ্রবির পিয়ন থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে। এগুলো যদি মিথ্যা হয়, গোয়েন্দা সংস্থার লোকজনকে অনুরোধ করবো আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে দলের নেতাকর্মী সমর্থকদের নিয়ে বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরালে অবস্থান করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ