1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

এবার গাজীপুর জেলা লকডাউন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ১১:৫৩ pm

গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। গাজীপুর মহানগরী (সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড) এলাকায় প্রবেশ এবং গাজীপুর মহানগরী থেকে বাইরে যাওয়া বন্ধ করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দেশব্যাপী করোনা বিস্তারের ফলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।

তিনি জানান, গাজীপুর মহানগরী এলাকায় বিপুল সংখ্যক শিল্প, কল-কারখানা রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানে লাখ লাখ শ্রমিক কাজ করে থাকেন। এজন্য এখানে করোনাভাইরাসের বিস্তারের একটি বড় ঝুঁকি রয়েছে। এছাড়া রাজধানীর প্রবেশ ও বাইরে আসার ক্ষেত্রেও ইতিমধ্যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তাই ঢাকায় প্রবেশের অন্যতম পথ গাজীপুরকে সম্পূর্ণ অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে চিকিৎসা ও খাদ্যদ্রব্য সরবরাহসহ ইত্যাদি জরুরি সেবা এই লকডাউনের আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।

গাজীপুর মহানগর পুলিশর কমিশনার মো: আনোয়ার হোসেন জানান, আমরা গাজীপুর মহানগর এলাকায় কাউকে প্রবেশ করতে দেব না এবং কাউকে বের হতেও দেব না। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এর চেয়ে ভালো উপায় এ মুহুর্তে আর নেই। কষ্ট হলেও এ সিদ্ধান্ত সকল নাগরিককে মেনে চলতে অনুরোধ করছি।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য গাজীপুর মহানগরীতে প্রবেশের ১০টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ইতিমধ্যে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও টঙ্গী-কালীগঞ্জ মহাসড়ক, কাশিমপুর, বাড়ীয়া ও টঙ্গীর কামারপাড়াসহ ১০টি পয়েন্টে পুলিশি তৎপর রয়েছে।

এদিকে নারায়াণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে।

মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চিকিৎসা ও খাদ্যদ্রব্য সরবরাহসহ ইত্যাদি জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে।

প্রশাসন, সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ