1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪২ pm

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিচারকের সামনেই মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক।

মারধরের শিকার ওই সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন সময় টিভির রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের আটতলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।

এ সময় ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী মারধর করেন। এতে আহত হন সিয়াম। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি সভা থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। শুক্রবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল। লতিফ সিদ্দিকীতে আদালতে হাজির করা না হলে সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়।

জামিন শুনানির সংবাদ সংগ্রহ করতে আদালতে যান কয়েকজন সাংবাদিক। দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে তাকে এজলাসে তোলা হয়।

এ সময় মোক্তাদির রশীদ নামে এক সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার কাছে জানতে চান, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে কি না?

এজলাসের বেঞ্চে বসে থাকা অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি আসামির সঙ্গে কথা বলার কারণ জিজ্ঞেস করেন। বিষয়টি নিয়ে কিছুটা তর্ক-বিতর্ক হয় তাদের।

একপর্যায়ে তাকে এজলাস থেকে বের হয়ে যেতে বলেন আইনজীবী মহিউদ্দিন। ওই সাংবাদিক তার কাছে জানতে চান, ‘আপনি কোর্ট ইন্সপেক্টর কি না? আমাকে বেরিয়ে যেতে বলছেন। বিচারক বললে আমি বেরিয়ে যাব। ’

এরমধ্যেই এজলাসে ওঠেন বিচারক। তখন একটু দূরে দাঁড়িয়ে থাকা সিয়াম এসে ওই আইনজীবীকে বলেন, উনি বহিরাগত নন, একজন সাংবাদিক। এ কথা বলার সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠেই কানের ওপর ঘুষি দেন মহিউদ্দিন।

এ সময় সিয়াম তার হাতে থাকা সময় টিভির মাইক্রোফোন উঠিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তবে আইনজীবী তাকে টেনে নিয়ে আসেন।

সিয়াম কিছু বুঝে ওঠার আগেই ওই আইনজীবীর সঙ্গে আরও কয়েকজন সহযোগী তাকে ঘিরে মারধর শুরু করেন।

সিয়ামকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি মারতে থাকেন তারা। এতে আহত হন সিয়াম।

পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে খাসকামড়ায় চলে যান বিচারক। এ সময় প্রসিকিউশনের পক্ষে থাকা কাইয়ুম হোসেন নয়ন ওই সাংবাদিককে উদ্ধার করে সাক্ষীর কাঠগড়ার কাছে নিয়ে যান।

এ বিষয়ে সিয়াম বলেন, কোনো কারণ ছাড়াই বিচারকের সামনে মব সৃষ্টি আমাকে মারধর করলো কয়েকজন আইনজীবী। আমি এঘটনার বিচার চাই।

এরপর বেলা ৩টা ২৫ মিনিটের ফের এজলাসে উঠেন বিচারক। এরপর শুনানি নিয়ে আদালত লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

এদিকে এজলাসে বিচারকের সামনে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উচ্চ আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) ও নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ