1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

উত্তরে জেঁকে বসছে শীত, আজ সর্বনিম্ন তাপমাত্রা যে জেলায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ১১:৪২ am

দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে জেঁকে বসছে শীত; কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট দেখা যাচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। গত তিন দিনের মতো বৃহস্পতিবারও (১৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এ জেলায়।

এদিন সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কিছুটা কমলেও উত্তরের হিমেল বাতাসে জেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে ভোর থেকে সকাল পর্যন্ত।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১১ কিলোমিটার। গত কয়েক দিনের তুলনায় আজ কুয়াশার ঘনত্ব কিছুটা কম থাকলেও সকাল থেকেই হিমেল হাওয়া বইতে থাকে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা মেলে ঝলমলে রোদের। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে।

গতকাল বুধবার (১২ নভেম্বর) বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে হিমালয়ের ঠান্ডা বাতাস প্রবেশ করছে। এর প্রভাবে তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। চলতি মাসের শেষের দিকে জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, দিনে সূর্যের তেজ থাকলেও রাতে দ্রুত তাপমাত্রা নেমে যাচ্ছে। দিন ও রাতের পার্থক্য বাড়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ