1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর ‘তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি’ রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেবেন প্রাথমিকের শিক্ষকরা জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউট নতুন দেশ গড়ার প্রেরণা : শিক্ষা উপদেষ্টা আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

ইসির প্রস্তুতিতে সন্তুষ্ট, নতুন ভোটারদের অংশগ্রহণই বড়ো চ্যালেঞ্জ : ইইউ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১:৩৭ pm

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আসন্ন নির্বাচন এবং একইসঙ্গে জুলাই চার্টার সম্পর্কিত গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে। তবে ইইউ মনে করে, এমন এক প্রজন্মকে ভোটে অংশগ্রহণ করানো হবে নির্বাচনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। ইসির এই চ্যালেঞ্জকে দেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এবং আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধারের এক বিশাল সুযোগ হিসেবে দেখছে ইইউ।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের কাছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি জানান, মক মহড়ার সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি এবং ইসির উন্নত প্রস্তুতির স্তর দেখে মুগ্ধ হয়েছি। বিশেষ করে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের লজিস্টিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ইসির উন্নত বিবেচনাকে আনরা স্বাগত জানাই।

ইইউ বাংলাদেশের নির্বাচন কমিশনের ‘অঙ্গীকার এবং পেশাদারিত্ব’ এবং ‘সুসংগঠিত নির্বাচন পরিচালনার সক্ষমতা’-কে স্বীকৃতি দেয়। ইইউ একটি বিশাল নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। যা ২০২৬ সালের বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর একটি পর্যবেক্ষণ করবে। এটি নির্বাচন প্রক্রিয়ার উপর ইইউর আস্থার নিদর্শন।

গণভোট ছাড়াও বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাওয়া হলে মিলার বলেন, চ্যালেঞ্জ হবে যে, আপনাদের এমন একটি প্রজন্ম রয়েছে, যারা আগের নির্বাচনে অংশ নেয়নি। তারা নিজেরাই সেই নির্বাচনগুলো প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা জানত যে সেগুলো অবাধ ও সুষ্ঠু হবে না, অথবা তারা ভয় পেয়েছিল যে ভোট দেওয়ার কাজটি সহিংসতার সঙ্গে হবে। সুতরাং, আপনাদের কাছে এমন এক প্রজন্ম এবং হয়ত আরও বেশিসংখ্যক ব্যক্তি রয়েছে যারা কখনও ভোট দেননি। এই পরিস্থিতিতে, নাগরিক ভোটার শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। সরকার ও নির্বাচন কমিশনকে সাধারণ ভোটারদের বোঝাতে হবে যে, নির্বাচনে অংশগ্রহণ করা বলতে কী বোঝায় এবং গণভোটের তাৎপর্য কী।

তিনি জানান, আমরা এই সব ধরনের প্রস্তুতিতে সন্তুষ্ট। নির্বাচন কমিশন দিনের সম্ভাব্য সব জটিলতা সম্পর্কে আগে থেকেই ভাবছে এবং তারা আমাদের কল্পনা করতে পারা সব প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণ করছে। এই পরিপ্রেক্ষিতে, ইইউ ভোটদানের সময় বাড়ানোর সিদ্ধান্তকে খুবই বুদ্ধিমানের কাজ হিসেবে অভিহিত করা হয়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ