
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে মহাকাশযান উৎক্ষেপণ করতে পারে রাশিয়া।
রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমস জানিয়েছে, সয়ুজ এমএস-২৩ নামে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হতে পারে। খবর এনডিটিভির।
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ৩ নভোচারিকে ফিরিয়ে আনতে আগামী ২৪ ফেব্রুয়ারি ওই মহাকাশযান যাত্রা করতে পারে বলে জানিয়েছে রাশিয়া।
একটি ছোট উল্কার আঘাতে তাদের বহনকারী মহাকাশয্নটি ক্ষতিগ্রস্ত হওয়ার তাদের আনতে এ মহাকাশযান পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।