1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী পঞ্চমবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী: সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল সম্মানিত পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না: আইনমন্ত্রী এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর কাল টাঙ্গাইলসহ সারাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন : কৃষিমন্ত্রী

আ.লীগ-যুবলীগের সংঘর্ষে আহত ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ ৯:০৩ pm

পুর্ব বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবলীগ ও আওয়ামী লীগ নেতাসহ উভয় পক্ষের ৬জন আহত হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরের দিকে থানায় পাল্টিপাল্টি অভিযোগ হয়েছে।

আহতরা হলেন, ধুনট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাঠপাড়া গ্রামের আয়নাল হক (৬০), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে খাজান আলী (৫০) ও সাইফুল ইসলাম (৪৬), ধুনট উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মাঠপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৪৫), একই গ্রামের মকবুল হোসেনের ছেলে মারজান হোসেন (৪০), আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা আয়নাল হক ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা ইব্রাহিম হোসেনের সাথে আওয়ামী লীগ নেতা আয়নাল হকের পুর্ব থেকে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাঠপাড়া বাজার এলাকায় একটি স্টলে বসে উভয় পক্ষই চা পান করতেছিলেন। সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় আওয়ামী লীগ নেতা আয়নাল হকের ভাই ইউপি চেয়ারম্যান লাল মিয়া বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেনসহ ৬জনকে আসামী করা হয়েছে। অপরদিকে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন বাদি হয়ে থানায় পাল্টা অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়াসহ ১১জনকে আসামী করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, মারপিটের ঘটনায় উভয়পক্ষের অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ